রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় ভারত

ভারত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাংকক সফর নিয়ে শুক্রবার এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ কথা বলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ভারত-বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে।

বৈঠক সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী ড. ইউনূসকে যখন বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক ব্যবস্থার কথা জানান তখন তিনি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানান।

এ বিষয়ে বৈঠক সূত্র আরও জানায়, যদি আরও কিছু সংস্কার প্রয়োজন পড়ে সে ক্ষেত্রে বাকি সংস্কার সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নরেন্দ্র মোদিকে জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

এ বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গও উঠে আসে। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, শুধু বিষয়টি নোট করা হয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় ভারত

প্রকাশিত সময় : ১০:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫