রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবদুল হামিদের বিদেশ যাওয়া তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন। এই ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১১ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে ওই কমিটিকে। এই ঘটনায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনবে সরকার।

কমিটির সদস্যরা হলেন-
১। অধ্যাপক সি আর আবরার, উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় (সভাপতি)।
২। সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় (সদস্য)।
৩। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয় (সদস্য)।

এই কমিটি নীচের বিষয়সমূহ পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে।
ক. গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন।
খ. এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না।
গ. এ ক্ষেত্রে কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করা।

উপরোক্ত কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে এই কমিটি প্রয়োজনীয় সব দলিলপত্র, যন্ত্রপাতি, স্বাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সব সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশাবলী পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাধ্য থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আবদুল হামিদের বিদেশ যাওয়া তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

প্রকাশিত সময় : ১১:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫