শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর নিরাপত্তা নিয়ে আমরা ১০০ ভাগ কনফিডেন্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‍“ঈদ উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০০ পেট্রোল টিম কাজ করবে। এবার ঢাকার নিরাপত্তা নিয়ে আমারা ১০০ ভাগ কনফিডেন্ট আছি।”

Google news

শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে। তারা অলিগলিতেও কাজ করবেন। এই ক্ষেত্রে আমি আপনাদের (গণমাধ্যম কর্মী) সহযোগিতা চাই। কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানাবেন। অনেক সময় ছোটখাটো কিছু ঘটনা ঘটে যায়, সেটিও যেন না ঘটে এ জন্য আমরা কাজ করছি।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে নিরাপত্তায় কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “প্রতি বছর যেভাবে ভালোভাবে হয়, এবারো একইভাবে ঈদের নামাজ হবে। যারা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন, তাদের জায়নামাজ আনতে হবে না। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বৃষ্টি না হয়।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। আমাদের প্রস্তুতির কোনো অভাব নেই। সারা দেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। তারাও ছুটিতে যাননি সবার নিরাপত্তা দিতে।”

তিনি বলেন, “কোনো ঘটনায় যদি মামলা না নেওয়া হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জানিয়ে রাখি, এরই মধ্যে পাইলট প্রকল্প হিসেবে সিলেট বিভাগে অনলাইন জিডি চালু করা হয়েছে। পরবর্তী জিডি এবং মামলা যেন অনলাইনে নেওয়া যায় সেই ব্যবস্থা করছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজধানীর নিরাপত্তা নিয়ে আমরা ১০০ ভাগ কনফিডেন্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত সময় : ০৭:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫