শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সব দলের কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে গত বছরের (২০২৪) আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৮ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয় রাজনৈতিক দলগুলোকে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সব দলের কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

প্রকাশিত সময় : ১০:১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫