মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডেইলি দেশ নিউজ ডটকম-এর প্রকাশক রায়হান রোহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ তার বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। বছরের সংগ্রামমুখর বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ তার বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। স্বাধীন বাংলাদেশ এবার ৫৬ বছরে পদার্পণ করল। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়।
“স্বাধীনতার এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। তাদের ত্যাগ চিরকাল জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।”
পরিশেষে তিনি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























