বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই পর্যটকের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজধানীর উত্তরখান এলাকার আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা মোটরসাইকেল যোগে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন।

চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহণ নামে একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। তবে বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই পর্যটকের

প্রকাশিত সময় : ০৯:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬