বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় কুয়েতে শ্রমিক নিহত, ১০ সেনা আহত

সপ্তাহান্তে ইরানের হামলায় কুয়েতে একজন শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন সেনা আহত হয়েছেন। কুয়েতের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সোমবার কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, একটি বিদ্যুৎকেন্দ্রে ইরানের হামলায় একজন ভারতীয় শ্রমিক নিহত হন এবং স্থাপনাটির একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জওহার হায়াত বলেন, “কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের সার্ভিস ভবনে হামলা চালানো হয়, এতে একজন ভারতীয় শ্রমিক নিহত হন এবং ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।”

রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আল-আতওয়ান এক ব্রিফিংয়ে জানান, কয়েকটি প্রজেক্টাইল একটি সামরিক ক্যাম্পে আঘাত হানে। এতে ১০ জন সেনা আহত হন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ওই স্থাপনাতেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানের হামলায় কুয়েতে শ্রমিক নিহত, ১০ সেনা আহত

প্রকাশিত সময় : ০২:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬