বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ হাজার টন জ্বালানি নিয়ে দেশে এলো আরও এক জাহাজ

বিশ্বজুড়ে চলমান জ্বালানির সংকটের মধ্যে এবার মালয়েশিয়া থেকে পরিশোধিত জ্বালানি তেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ‘পিভিটি সোলানা’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আলফা অ্যাংকরেজে আসে।

বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম জানিয়েছেন, বন্দরের বহির্নোঙরে আসা জাহাজটিতে ৩০ হাজার টন ডিজেল রয়েছে। জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে নেওয়ার পর তেল খালাস শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজে মঙ্গলবার ‘পিভিটি সোলানা’ নামের জাহাজটি ৩০ হাজার টন ডিজেল নিয়ে আসে বলে বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম জানিয়েছেন।

বন্দরের দেওয়া তথ্য অনুযায়ী এর আগে, ‘পল’ ও ‘সেনা ৯’ নামে এলপিজিবাহী আরও দুটি জাহাজ সোমবার রাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। তার আগে গত বুধবার ‘এমটি গ্রান কুভা’ নামে আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে আসে।

এছাড়া ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামে এলপিজিবাহী একটি জাহাজ মঙ্গলবার এবং ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামে এলএনজিবাহী আরেকটি জাহাজ ৪ এপ্রিল বন্দর জলসীমায় আসার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৩০ হাজার টন জ্বালানি নিয়ে দেশে এলো আরও এক জাহাজ

প্রকাশিত সময় : ১০:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬