বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কাতারে শিশুসহ ৪ জন আহত

কাতারের রাজধানী দোহারের মুরাইখে একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শিশুসহ চারজন আহত হয়েছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশেই ভূপাতিত করে। তবে এর ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় এসে পড়ে। এতে একটি বাড়িতে ক্ষতি হয় এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর গালফ নিউজ।

বুধবারের (৮ এপ্রিল) এ ঘটনায় আহতদের মধ্যে একজন কাতারি শিশু রয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আহতদের জরুরি সেবার একটি দল দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঘটনাস্থলে আবাসিক ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কাতারে শিশুসহ ৪ জন আহত

প্রকাশিত সময় : ০৯:২৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬