বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি ইরানের

যেকোনও মুহূর্তে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে তার দেশ পিছপা হবে না বলে জানিয়েছে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বুধবার (৮ এপ্রিল) প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, দিনের শুরুতে যে নাজুক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল, বিশ্ববাসী এখন দেখছে কীভাবে ইসরায়েলি শাসনব্যবস্থা তা লঙ্ঘন করে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে।

কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননে আগ্রাসন চালিয়ে ও ইরানে হামলা করে ইসরায়েলি শাসনব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য বিপদ বাড়াচ্ছে। উচ্চপর্যায়ের এই কর্মকর্তা মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, ‘এই আগ্রাসী শাসনব্যবস্থাকে তার যথাস্থানে বসানোর সময় এসে গেছে।’

তিনি আরও সতর্ক করে বলেন, যদি যুদ্ধবিরতি ভেঙে পড়ে, তবে এর সম্পূর্ণ দায়ভার জায়নিস্ট শাসনব্যবস্থাকেই বহন করতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান ‘এই আগ্রাসনের জবাব দেবে’।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ইরানের দাবি, তাদের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। সেই প্রস্তাবের অন্যতম একটি দফায় লেবাননসহ সব ফ্রন্টে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কাছে সংঘাত অবিলম্বে বন্ধের প্রতিশ্রুতি চাওয়া হয়েছিল।

তবে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বাহিনী লেবাননের একাধিক স্থানে ব্যাপক হামলা চালায়। এতে একদিনেই দেশটিতে ২৫৪ জন নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত সময় : ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬