বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন!

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন এমকিউ ৪সি ট্রাইটন উধাও হয়ে গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ড্রোনটির আনুমানিক মূল্য ২০০ মিলিয়ন ডলার।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হরমুজ প্রণালীর আকাশসীমায় টহল শেষে ড্রোনটি একটি জরুরি ইন-ফ্লাইট সিগন্যাল পাঠানোর পর হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে প্রায় তিন ঘণ্টা নজরদারি চালায়। এরপর এটি ইতালির নৌঘাঁটির দিকে ফিরে যাওয়ার সময় জরুরি সংকেত (কোড ৭৭০০) পাঠায় এবং দ্রুত উচ্চতা হারাতে শুরু করে।

ট্র্যাকিং ডেটায় দেখা যায়, ড্রোনটি হঠাৎ ইরানের দিকে সামান্য দিক পরিবর্তন করে নিচে নামতে থাকে এবং পরে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। তবে এটি বিধ্বস্ত হয়েছে নাকি কোনো কারণে ভূপাতিত করা হয়েছে—তা এখনো নিশ্চিত নয়।

এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর ঘোষণার মাত্র দুই দিন পর।

এমকিউ ৪সি ট্রাইটন হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ও দীর্ঘদূরত্ব নজরদারি সক্ষম মানববিহীন আকাশযানগুলোর একটি, যা উচ্চ উচ্চতায় দীর্ঘ সময় ধরে সমুদ্র নজরদারির জন্য ব্যবহৃত হয়।

সূত্র: ফার্স্ট পোস্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন!

প্রকাশিত সময় : ০৯:৫৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬