মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখী শোভাযাত্রা শেষ হলো, ‘ফ্রি প্যালেস্টাইন’ চায় সবাই

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এসে শেষ হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। এবারের আয়োজনে আবহমান বাংলার ঐতিহ্যের পাশাপাশি বিশ্বরাজনীতি ও সমসাময়িক মানবিক সংকটের প্রতিফলন ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের হাতে থাকা প্ল্যাকার্ডে এবার উঠে এসেছে ফিলিস্তিন ইস্যু।

চারুকলা ও টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে, ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ডগুলো সবার বিশেষ নজর কেড়েছে। উৎসবের আনন্দকে কেবল ব্যক্তিগত বা জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক নিপীড়নের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।

‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’, ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’—এমন নানা স্লোগান দেখা গেছে।

ঢোল, বাঁশি আর তালের বাদ্যে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। লোকজ মোটিফ, বড় আকৃতির মুখোশ আর রঙের কারুকার্যে ফুটিয়ে তোলা হয় গ্রাম-বাংলার শাশ্বত রূপ। সংগীত আর রঙের এই অভূতপূর্ব মেলবন্ধন নববর্ষের আবহে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বৈশাখী শোভাযাত্রা শেষ হলো, ‘ফ্রি প্যালেস্টাইন’ চায় সবাই

প্রকাশিত সময় : ১১:৫৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬