প্রকাশিত সময় :
০৮:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
১০২
ব্রিটিশ মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনাকে স্বাগত জানিয়েছেন।
বৃহস্পতিবার ফ্যালকনার বলেন, “এটি লেবাননের তৈরি কোনো সংঘাত নয়। অবশ্যই যুদ্ধবিরতি হতে হবে। যে আলোচনা শুরু হয়েছে, আমরা তা স্বাগত জানাই।”
তিনি আরও বলেন, “লেবাননে হামলাগুলো বেসামরিক মানুষের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে।”
তিনি বলেন, “হিজবুল্লাহকে গুলি ছোড়া বন্ধ করতে হবে এবং তাদের নিরস্ত্র হতে হবে।”
তিনি আরও যোগ করেন, “লেবাননে শক্তি প্রয়োগের একচ্ছত্র অধিকার লেবাননের সরকারেরই থাকা উচিত।”
ফ্যালকনার ইসরায়েলের হামলার কথা উল্লেখ করেননি, যা গত মাসের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে লেবাননে ২ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত করেছে এবং ১০ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকের পর উভয় দেশ সরাসরি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।