শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তামান্না ভাটিয়ার

বর্তমান সময়ে দক্ষিণী সিনেমার গ্ল্যামার গার্ল তামান্না ভাটিয়ার জনপ্রিয়তা তুঙ্গে। খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার ব্র্যান্ড ভ্যালু। তবে সাম্প্রতিক সময়ে একটি সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে কিছুটা বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ছবি ব্যবহারের অভিযোগে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি, যা খারিজ করে দিয়েছে মাদ্রাজ উচ্চ আদালত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের ৭ অক্টোবর সংশ্লিষ্ট সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন তামান্না। চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত ওই সাবানের মোড়কে তার ছবি ব্যবহারের অনুমতি ছিল।

অভিনেত্রীর অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ সময় পার হয়ে গেলেও সংস্থাটি তার অনুমতি ছাড়াই পণ্যের প্রচারে তার ছবি ব্যবহার করে আসছিল। তামান্না ভাটিয়ার দাবি, অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করায় জনসমক্ষে তার পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই ‘বেআইনি’ ব্যবহারের কারণে তিনি সংশ্লিষ্ট সংস্থার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন।

এর আগে ওই সংস্থার সঙ্গে তার প্রায় ৬.২ কোটি টাকার একটি বড় চুক্তি হয়েছিল। তবে বিজ্ঞাপনটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় সংস্থাটি একসময় তামান্নার প্রচার সরিয়ে নিতে বাধ্য হয়। মাদ্রাজ উচ্চ আদালত তামান্নার এই ক্ষতিপূরণের আবেদনটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।

তবে বিচারপতি তার রায়ে জানান, ক্ষতিপূরণ দাবির সপক্ষে অভিনেত্রী যেসব নথি ও যুক্তি উপস্থাপন করেছেন, তা পর্যাপ্ত বা যুক্তিসঙ্গত নয়। ফলে তামান্নার ১ কোটি টাকার ক্ষতিপূরণের আবেদনটি সরাসরি খারিজ করে দেয় আদালত। আদালতের এই নির্দেশ অভিনেত্রীর জন্য বড়সড় একটি ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তামান্না ভাটিয়ার

প্রকাশিত সময় : ১০:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬