শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে সহযোগী হিসেবে না পেয়ে ন্যাটোকে ‌‘অকার্যকর’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ন্যাটোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেছেন, হরমুজ প্রণালিতে তার কোনো সহায়তার প্রয়োজন নেই। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় এই সামরিক জোট “প্রয়োজনে সম্পূর্ণ অকার্যকর” ছিল।

শুক্রবার বিকেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেন যে, গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন করিডর হরমুজ প্রণালি “সব বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত” থাকবে, যতদিন না ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি শেষ হয়।

এর প্রায় এক ঘণ্টা পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, প্রণালি এখন চলাচলের জন্য খোলা রয়েছে এবং দাবি করেন, তেহরান নাকি এটি “আর কখনো বন্ধ করবে না” বলে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ওয়াশিংটনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইরানি জাহাজের বিরুদ্ধে আঞ্চলিক মার্কিন অবরোধ চলবে।

ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে ইউরোপীয় ন্যাটো মিত্রদের সমালোচনা করছেন, কারণ তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হয়নি। তার দাবি, ইরান যে দেশগুলোকে “শত্রু” হিসেবে চিহ্নিত করেছে, তাদের জাহাজ হরমুজে চলাচল কার্যত বন্ধ করে দেয়।

এদিকে ন্যাটোর সদস্য ফ্রান্স সংঘাত চলাকালে মধ্যপ্রাচ্যে তাদের বিমানবাহী রণতরী ও কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করে। শুক্রবার প্যারিসে ইউরোপীয় নেতাদের একটি বৈঠক আয়োজন করা হয়, যেখানে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যৌথভাবে জানান, লন্ডন ও প্যারিস “পরিস্থিতি অনুকূল হলেই নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় একটি বহুজাতিক মিশন শুরু করবে।”

এর আগে ট্রাম্প স্টারমারকে “পরিস্থিতি অনুযায়ী সুবিধাবাদী মিত্র” বলে কটাক্ষ করেন। তিনি আরও ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে করা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করা হতে পারে, যা যুক্তরাজ্যকে মার্কিন শুল্ক চাপ থেকে কিছুটা ছাড় দিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি

হরমুজে সহযোগী হিসেবে না পেয়ে ন্যাটোকে ‌‘অকার্যকর’ বললেন ট্রাম্প

প্রকাশিত সময় : ০৯:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬