রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিনিদাদ ও টোবাগোতে ৫০ শিশুসহ ৫৬ মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগোর একটি কবরস্থান থেকে অন্তত ৫০টি শিশুসহ মোট ৫৬টি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাজধানী পোর্ট অব স্পেন থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে কুমুতো এলাকার একটি কবরস্থানে এসব মরদেহ পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহগুলো হয়তো ‘দাবিহীন মরদেহ অবৈধভাবে ফেলে দেওয়ার ঘটনা’ হতে পারে।

ত্রিনিদাদ ও টোবাগো পুলিশ সার্ভিস (টিটিপিএস) জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ৫০টি শিশু এবং চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।

প্রাপ্তবয়স্কদের মধ্যে পাঁচটি মরদেহে মর্গে রাখা মৃতদেহে লাগানো ট্যাগের মতো পাওয়া গেছে। পাশাপাশি একজন পুরুষ ও একজন নারীর মরদেহে ময়নাতদন্তের চিহ্নও রয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো মরদেহ শনাক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এটি একটি চলমান ও সংবেদনশীল তদন্ত।

মরদেহগুলোর উৎস এবং আইন লঙ্ঘনের বিষয়টি জানতে ফরেনসিক বিশ্লেষণ চলছে।’
পুলিশ কমিশনার অ্যালিস্টার গুয়েভারো এই ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘প্রতিটি মরদেহকে মর্যাদা ও আইনানুগভাবে পরিচালনা করা বাধ্যতামূলক। কেউ বা কোনো প্রতিষ্ঠান যদি এই দায়িত্ব লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ক্যারিবীয় এই দেশটি সাম্প্রতিক বছরগুলোতে সহিংস অপরাধ ও গ্যাং সহিংসতার কারণে চাপে রয়েছে। চলতি বছর জানুয়ারিতেই দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে ৬২৩টি হত্যাকাণ্ড ঘটেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ত্রিনিদাদ ও টোবাগো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ত্রিনিদাদ ও টোবাগোতে ৫০ শিশুসহ ৫৬ মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশিত সময় : ০৬:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬