সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়, দাবি রুশ আইনপ্রণেতার

রাশিয়ার শীর্ষ আইনপ্রণেতা আলেক্সেই পুশকভ দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে ‘স্পষ্টতই প্রস্তুত নয়’। তার মতে, দ্রুত সামরিক শক্তি প্রয়োগ করে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে—এই ভুল ধারণা থেকেই ওয়াশিংটনের এমন অবস্থান তৈরি হয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের তথ্যনীতি কমিশনের চেয়ারম্যান পুশকভ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পূর্ব অভিজ্ঞতা এই দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনা এবং সে দেশের তুলনামূলক দুর্বল প্রতিক্রিয়া—যেখানে তারা তেলের রপ্তানি নিয়ন্ত্রণে মার্কিন শর্ত মেনে নেয়—এগুলো থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেছেন, সীমিত ও নিখুঁত সামরিক অভিযান দিয়ে অন্য দেশকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

পুশকভের ভাষায়, ‘এরপর ট্রাম্প সম্ভবত ভেবেছিলেন, ইরানের ক্ষেত্রেও একই কৌশল প্রয়োগ করা যেতে পারে।’

তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান এই সংঘাতের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছে। দেশটি তাদের প্রায় সব ক্ষেপণাস্ত্র স্থাপনা ভূগর্ভে স্থানান্তর করেছে, যা লক্ষ্যবস্তু করা অত্যন্ত কঠিন। পাশাপাশি, তাদের কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ রয়েছে।

পুশকভ আরও জানান, ইরান শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও সামগ্রিকভাবেও দীর্ঘ সময় ধরে সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করেছে।

সূত্র: আল-জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়, দাবি রুশ আইনপ্রণেতার

প্রকাশিত সময় : ১১:২৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬