রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হামের উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামরে উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নতুন করে আরও ১ হাজার ২৬১ শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ রোববার (০৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিফ্রিংয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার (০২ মে) হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ২৪ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৪৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৫০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৪০ হাজার ৪৯১ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৪ হাজার ৯০ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৫ হাজার ৩১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাম ও হামের উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬