হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে সোমবার (৪ মে) আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।
আর্মেনিয়ায় ইউরোপীয় নেতাদের এক বৈঠকে মাখোঁ বলেন, ‘আমরা সর্বোপরি যা চাই, তা হলো যুক্তরাষ্ট্র ও ইরানের একটি সমন্বিত পদক্ষেপ। এই পদক্ষেপ হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য এটাই একমাত্র সমাধান।’
ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা এমন কোনো সামরিক অভিযানে অংশ নেব না, যার কাঠামো আমার কাছে অস্পষ্ট বলে মনে হয়।’

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 




















