মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিধানসভা নির্বাচন: ভোট বাক্সে তারকাদের হালচাল

চলতি বছরের বিধানসভা নির্বাচন বদলে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা দেড় দশকের ক্ষমতার মসনদ কেড়ে নেওয়ার দ্বারপ্রান্তে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বরাবরের মতো এবারো দুই দলের টিকিট নিয়ে বিধানসভা নির্বাচনে অংশ নেন ওপার বাংলার একঝাঁক তারকা। সোমবার (৪ মে) ভোট গণনা শেষে ক্রমান্বয়ে ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী চলুন জেনে নিই, ভোট বাক্সে তারকাদের হালচাল—

রুদ্রনীল ঘোষ
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট নিয়ে ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা রুদ্রনীল ঘোষ। কিন্তু তৃণমূলের প্রার্থী শোভনদেব চ্যাটার্জির কাছে হেরে যান তিনি। এবার শিবপুর আসনে লড়ে বিজয়ী হয়েছেন রুদ্রনীল ঘোষ। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের প্রার্থী রানা চ্যাটার্জি। ১৬ হাজার ৫৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন রুদ্রনীল।

হিরণ চ্যাটার্জি
বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি শ্যামপুর আসন থেকে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নদেবাসী জানা, শেখ মনজুর আলম, অসিত বরণ সাউ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের নদেবাসী জানা। ২২ হাজার ২৬০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন হিরণ।

রূপা গাঙ্গুলি
বিজেপির টিকিট নিয়ে বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেত্রী রূপা গাঙ্গুলি। সোনারপুর দক্ষিণ আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র। ১০ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি।

সোহম চক্রবর্তী
করিমপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী ভোট গণনার শুরুতে এগিয়ে ছিলেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়েন তিনি। এ আসনে সোহমের প্রতিদ্বন্দ্বী বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। ১০ হাজার ১২৫ ভোটের ব্যবধানে সমরেন্দ্রনাথের কাছে হেরে যান এই তারকা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সোহম। এবার তৃণমূল তার আসন বদল করে। করিমপুর কেন্দ্র থেকে টিকিট পান টলিপাড়ার এই অভিনেতা। পিচ বদল হলেও প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না।

ব্রাত্য বসু
অভিনেতা-নির্মাতা ব্রাত্য বসু তৃণমূলের বিদায়ী শিক্ষামন্ত্রী। বিধানসভা নির্বাচনে দমদম আসন থেকে নির্বাচনের মাঠে নামেন। এ আসনে বিজেপির প্রার্থী অরিজিৎ বক্সীর চেয়ে ২২ হাজার ৮৮২ ভোটে পিছিয়ে রয়েছেন।

সায়ন্তিকা ব্যানার্জি
২০২৪ সালের উপনির্বাচনে তৃণমূলের টিকিট নিয়ে বিধানসভা নির্বাচনে বিজয়ী হন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। এবার বরানগরে সায়ন্তিকার লড়াই কঠিন হয়ে পড়ে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে ১৬ হাজার ৯৫৬ ভোটে হেরেছেন এই অভিনেত্রী। 

রাজ চক্রবর্তী
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের টিকিট নিয়ে ব্যারাকপুর আসন বিধায়ক নির্বাচিত হন তিনি। এবারো একই আসন থেকে তৃণমূলের টিকিট পান আলোচিত এই পরিচালক। কিন্তু চিরচেনা আসনে রাজ চক্রবর্তী বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ১৫ রাউন্ডের মধ্যে ৭ রাউন্ড শেষে বিজেপির কৌস্তভ বাগচীর কাছে ১৩ হাজার ৩৪৭ ভোটে পিছিয়ে রয়েছেন।

বলে রাখা ভালো, গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হয়। উত্তরবঙ্গের আটটি ও দক্ষিণবঙ্গের আটটি জেলা মিলিয়ে মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী হন ১ হাজার ৪৫২ জন। ভোটার সংখ্যা ছিল ৩ কোটি ৬০ লাখ। কয়েক দিন বিরতি দিয়ে ২৯ এপ্রিল, এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশনার। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিধানসভা নির্বাচন: ভোট বাক্সে তারকাদের হালচাল

প্রকাশিত সময় : ১০:০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬