মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বরের প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন জরুরি

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ওই দিনের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি।

এ ঘটনাকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে নাড়া দিয়েছিল। এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।’

তিনি বলেন, ‘দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।’

বিবৃতিতে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত- সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিবৃতির শেষাংশে দেশের শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। একই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাপলা চত্বরের প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন জরুরি

প্রকাশিত সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬