মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সতীর্থকে মারধরের অভিযোগে নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু

অনুশীলনের সময় সতীর্থ খেলোয়াড় রবিনিও জুনিয়রকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগে নেইমার জুনিয়রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রাজিলের ক্লাব সান্তোস। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, রোববারের অনুশীলনে এক খেলোয়াড়ের বিরুদ্ধে আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে, যা তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ক্লাবের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনাটি তদন্তে একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আইন বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে।

বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, অনুশীলনের সময় ১৮ বছর বয়সী রবিনিও জুনিয়র নেইমারকে কাটিয়ে এগিয়ে গেলে বিষয়টি ভালোভাবে নেননি অভিজ্ঞ এই তারকা। নিজেকে অসম্মানিত মনে করে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এক পর্যায়ে তিনি রবিনিও জুনিয়রকে ফেলে দেন, যার পর দুজনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরে সতীর্থরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও জানা গেছে, এই ঘটনার পর রবিনিও জুনিয়র মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেছেন, নেইমার তাকে অপমানজনক কথা বলেছেন, ফেলে দিয়েছেন এবং মুখে আঘাত করেছেন। এমনকি তিনি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়েও আলোচনা করতে চান, কারণ তার মতে ক্লাবে ন্যূনতম নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, নেইমারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে জানা গেছে, ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে তিনি রবিনিও জুনিয়রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং তার পরিবারের কাছেও দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, রবিনিও জুনিয়র ব্রাজিলের সাবেক তারকা রোবিনহোর ছেলে। গত মৌসুমে তিনি মূল দলে জায়গা পান এবং এ মৌসুমে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক এক ম্যাচে তাদের কেউই দলে ছিলেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সতীর্থকে মারধরের অভিযোগে নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত সময় : ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬