বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর পারস্য উপসাগরে আটকা পড়া জাহাজগুলোকে হরমুজ প্রণালির বাইরে নিয়ে আসার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণাটি দিয়েছেন, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তিনি জানিয়েছেন, পাকিস্তান ও অন্য দেশগুলোর ‘অনুরোধের ভিত্তিতে’ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

তিনি বলেছেন, “ঘটনাটি হচ্ছে সম্পূর্ণ ও চূড়ান্ত একটি চুক্তির দিকে বিরাট অগ্রগতি হয়েছে। আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে অবরোধ পূর্ণ শক্তিতে ও কার্যকরভাবে বজায় থাকলেও প্রোজেক্ট ফ্রিডম (হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল) সাময়িক সময়ের জন্য স্থগিত থাকবে এটি দেখার জন্য যে চুক্তিটি চূড়ান্ত করে স্বাক্ষর করা যায় কি না।”

ট্রাম্পের এ ভাষ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি, জানিয়েছে আল জাজিরা। সূত্র: বিডিনিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হরমুজ প্রণালিতে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

প্রকাশিত সময় : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬