হামে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালেই মারা গেল ৫৫ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে আরও ১৩ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে। হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সঙ্কর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় হামে চিকিৎসাধীন ১৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখনো ভর্তি আছে ১১১ জন। এ হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছে ৯৩৯ জন। এর মধ্যে মারা গেছে ৫৫ জন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















