বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ২৯০০ কোটি ডলার ব্যয় হয়েছে: পেন্টাগন

ইরান যুদ্ধ বাবদ এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দুই হাজার ৯০০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। গত মাসের শেষের দিকে পেন্টাগনের দেওয়া এক আনুমানিক হিসাব থেকে এটি ৪০০ কোটি ডলার বেশি।

২৯ এপ্রিল পেন্টাগন জানিয়েছিল, ওই সময় পর্যন্ত এ যুদ্ধের ব্যয় দাঁড়িয়েছিল দুই হাজার ৫০০ কোটি ডলারে।

পেন্টাগনের ভারপ্রাপ্ত হিসাবনিয়ন্ত্রক জুলস হার্স্ট মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছেন, নতুন যে ব্যয় যুক্ত হয়েছে তাতে সর্বশেষ মেরামত, সরঞ্জাম প্রতিস্থাপন ও অভিযানের খরচ ধরা হয়েছে।

হার্স্ট বলেছেন, “জয়েন্ট স্টাফ টিম ও হিসাবনিয়ন্ত্রকের টিম প্রতিনিয়ত এই হিসাবটি খতিয়ে দেখছে।”

তিনি একথা বলার সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন তার পাশেই ছিলেন।

রয়টার্স জানিয়েছে, পেন্টাগন কীভাবে দুই হাজার ৯০০ কোটি ডলারের এই অঙ্কে পৌঁছেছে তা পরিষ্কার হয়নি। মার্চে এক সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন হিসাব করেছিল যুদ্ধের প্রথম ছয় দিনে ব্যয় হয়েছিল এক হাজার ১৩০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ছয় মাস বাকি আছে। এ সময়টিতে যুদ্ধের ব্যয়কে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে যুক্ত করে দেখিয়ে ডেমোক্র্যাটরা জনমতকে প্রভাবিত করতে সক্ষম হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইতোমধ্যে তারা জনমত জরিপে রিপাবলিকানদের চেয়ে অনেক এগিয়ে আছে। এই নির্বাচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে মার্কিন প্রতিনিধি পরিষদে তাদের বর্তমান সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ২৯০০ কোটি ডলার ব্যয় হয়েছে: পেন্টাগন

প্রকাশিত সময় : ১০:৩৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬