তবে এর ফাঁকেই একটি ভিডিও ছড়িয়ে পড়ল। যেখানে কেয়া পায়েলের সঙ্গে রয়েছেন এক যুবক। ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি রেস্তোরাঁয় বসে বসে খাবার খাচ্ছেন তারা। গল্প-আড্ডার মাঝে মাঝে ওই যুবককে খাইয়েও দিচ্ছেন পায়েল। অন্তর্জালে আসতেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।
এদিকে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসছে, ওই যুবকের নাম প্রাচুর্য। তার সঙ্গে নাকি অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন পায়েল। এর আগে যুক্তরাজ্যেও একসঙ্গে তারা ঘুরতে গিয়েছিলেন। পায়েল-প্রাচুর্যের সম্পর্কের কথা নাকি তাদের পরিবারও জানে, ভবিষ্যতে বিয়ের ব্যাপারেও ভাবছেন তারা। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অন্তর্জালে তাদের নিয়ে চর্চায় মেতে রয়েছে নেটিজেনরা।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















