শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ: ইমরান হাশমি

‘সিরিয়াল কিসার’ তকমার খোলস ভেঙে বেরিয়ে এসেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। নতুন রূপেও নিজেকে প্রমাণ করেছেন। অভিনেতা হিসেবে যশ-খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনই ব্যক্তিগত জীবনের প্রতিও দারুণ সজাগ এই তারকা। বিশেষ করে ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে খুবই যত্নবান ইমরান হাশমি।

ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনসহ নানা বিষয়ে কথা বলেন ইমরান হাশমি। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, আপনি আপনার জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন; সেখান থেকে কী শিখেছেন?

এ প্রশ্নের জবাবে ইমরান হাশমি বলেন, “প্রতিটি পেশায়ই উত্থান-পতন থাকে। আমি সবসময় শিখেছি যে, জীবনে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।”

খানিকটা ব্যাখ্যা করে ইমরান হাশমি বলেন, “ক্যারিয়ারে সবকিছু খুব ভালো চললেও, নিজের ভেতরে স্থিরতা ও মাটির টান ধরে রেখে এগিয়ে যেতে হয়। পরিবার ও পেশাগত সময়কে আলাদা করে নেওয়াও জরুরি। কারণ সম্পর্ক খুব সহজেই ভেঙে যেতে পারে; তাই শুরু থেকেই নিশ্চিত করেছিলাম, কাজের কারণে যেন আমার সম্পর্কগুলো নষ্ট না হয়।”

ব্যক্তিগত জীবনে পারভীন হাশমির সঙ্গে ঘর বেঁধেছেন ইমরান হাশমি। ২০১০ সালে ৩ ফেব্রুয়ারি এ সংসার আলো করে জন্ম নেয় পুত্র আয়ান হাশমি। হঠাৎ তার শিশু পুত্রের ক্যানসার ধরা পড়ে। ছেলেকে নিয়ে ইমরান হাশমির ব্যক্তিগত সংগ্রাম ভীষণ কঠিন ছিল। তবে সব সংকট কাটিয়ে সুস্থ হয়ে ফিরেছে পুত্র আয়ান।

ইমরান হাশমি এখন বলিউড ইন্ডাস্ট্রিতেই আটকে নেই। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। গত বছর তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমায় অভিনয় করেন তিনি। কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হক’। গত বছরের ৭ নভেম্বর মুক্তি পায় এটি। সিনেমাটি দারুণ আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জীবনে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ: ইমরান হাশমি

প্রকাশিত সময় : ১০:৩৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬