বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে ঈদ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ ইসলামি দেশে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

সংস্থাটি জানিয়েছে, আগামী ১৭ মে রোববার বিশ্বের বিভিন্ন ইসলামি দেশে জিলহজ মাসের চাঁদ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, চাঁদ দেখা গেলে ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হতে পারে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকাত ওদেহ বলেন, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেও চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, বিভিন্ন শহরে চাঁদ দেখার পরিস্থিতি আলাদা হতে পারে। আবুধাবিতে সূর্যাস্তের ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদ দৃশ্যমান থাকার সম্ভাবনা রয়েছে এবং তখন চাঁদের বয়স হবে ১৮ ঘণ্টা ৪৫ মিনিট। অন্যদিকে মক্কায় সূর্যাস্তের পর ৫৮ মিনিট পর্যন্ত চাঁদ দেখা যেতে পারে, যেখানে চাঁদের বয়স হবে ১৯ ঘণ্টা ২২ মিনিট।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, অনুকূল আবহাওয়ায় আম্মান, জেরুজালেম, কায়রো ও রাবাতেও খালি চোখে সহজেই চাঁদ দেখা যেতে পারে।

ওদেহ বলেন, ঈদুল আজহার তারিখ নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি চাঁদ দেখার ঘোষণার ওপর। যদি রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তাহলে সোমবার থেকে জিলহজ শুরু হবে এবং বুধবার ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদের তারিখ একদিন পিছিয়ে যাবে।

তিনি আরও বলেন, চাঁদের বয়স ও সূর্যাস্তের পর কতক্ষণ আকাশে থাকে তা গুরুত্বপূর্ণ হলেও চাঁদ দৃশ্যমান হওয়ার ক্ষেত্রে সূর্য থেকে কৌণিক দূরত্ব, দিগন্তের ওপরে অবস্থান এবং আবহাওয়াসহ আরও কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মধ্যপ্রাচ্যে ঈদ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

প্রকাশিত সময় : ১১:১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬