বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিচার এমনভাবে করুন যেন অপরাধীর রুহ কাঁপে’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ফেসবুক পোস্টে তিনি বিচার ব্যবস্থার কঠোরতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি লেখেন, ‘সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো বাংলাদেশ! শুধু গ্রেপ্তার করে সান্ত্বনা দেবেন আর বিচারের কোনো নাম নেই, এই সার্কাস আর কত দিন?’

আরো কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি লেখেন, ‘বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রুহ কাঁপে….।’

পোস্টের শেষাংশে তিনি দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, একজন মেয়ের বাবা হিসেবে আপনি সব বাবাদের ভয় এবং আতঙ্কের কথাটা বুঝতে পারবেন বলে আশা করি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা পাওয়া যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে মরদেহ গুমের উদ্দেশ্যে দেহের অংশ বিচ্ছিন্ন করা হয়।

ঢাকা মহানগর পুলিশ আরো জানায়, ঘটনার সঙ্গে বিকৃত যৌন নির্যাতন বা ধর্ষণের সংশ্লিষ্টতা থাকতে পারে কি না, তা ময়নাতদন্ত ও পরীক্ষার প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে এই নির্মম ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। শিশু ও নারীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বিচার এমনভাবে করুন যেন অপরাধীর রুহ কাঁপে’

প্রকাশিত সময় : ১০:২৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬