রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, গ্রেপ্তারকৃত মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন মানববন্ধনে ফেটে পড়েছে, রাজু মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত।
শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল রাজপথ।
কেবল ঢাকাতেই নয়, এই নৃসংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলাতেও নেমেছে মানুষের ঢল। অপরাধীর ফাঁসির দাবিতে ফেটে পড়েছেন সর্বস্তরের মানুষ।
পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, ঘটনার ভয়াবহতা বিবেচনায় মাত্র ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী।
আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুততম সময়ের মধ্যে এই পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে, আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন তারা।
গত মঙ্গলবার মিরপুরের পল্লবীতে মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় ঘটে এই লোমহর্ষক ঘটনা। শিশু রামিসাকে পাশবিক ধর্ষণের পর, নির্মমভাবে তার মাথা বিচ্ছিন্ন করে খুন করা হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























