বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

বিদেশে কর্মী পাঠানোর কাজে সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (০২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিন্ডিকেটমুক্ত করা আমার চ্যালেঞ্জ। এটা যদি না করতে পারি, চলে যাব। প্রথম দিন থেকে বলে আসছি, যদি এখানে মন্ত্রী থাকি, এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তবে ওই সফরে শ্রমবাজার-সংক্রান্ত কোনো নতুন সমঝোতা স্মারক সই হবে কিনা, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।

সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রবাসীদের জন্য একটি সমন্বিত কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রবাসী কার্ড চালু হলে আলাদা বিএমইটি কার্ড থাকবে না। একটি কার্ডের মাধ্যমেই প্রবাসীরা প্রয়োজনীয় সব সুবিধা পাবেন। এ লক্ষ্যে কাজ চলছে।

আরিফুল হক চৌধুরী বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, রাশিয়ায় থাকা ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভুক্তভোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী জানান, প্রবাসীরা এই সেলে সরাসরি অভিযোগ জমা দিতে পারবেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

টানা ৫ হার শেষে স্কটল্যান্ডকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

প্রকাশিত সময় : ০৪:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬