রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম ইকবালই বিসিবির সভাপতি নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেটে শুরু হলো এক নতুন অধ্যায়। রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়লাভের পর, এবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক অর্থাৎ বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালনা পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সভাপতি নির্ধারণের ক্ষেত্রে কোনো ভোটের প্রয়োজন পড়েনি; কারণ এই পদের জন্য তামিম ইকবালই ছিলেন একমাত্র প্রার্থী। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। একই সাথে বোর্ডের সহ-সভাপতি হিসেবে আপাতত একজনের নাম ঘোষণা করা হয়েছে, তিনি হলেন নবনির্বাচিত পরিচালক ফাহিম সিনহা।

এর আগে অনুষ্ঠিত হওয়া বিসিবির প্রাণকেন্দ্র খ্যাত ঢাকার ক্লাব ক্যাটাগরির (ক্যাটাগরি-২) নির্বাচনেও ব্যালট যুদ্ধে বিশাল জয় পান তামিম। এই ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, যার মধ্যে ৭৪ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে দেখা যায়, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।

তামিম ইকবাল ছাড়াও ঢাকার ক্লাব পাড়া থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আরও ১১ জন সংগঠক। এদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি করে ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু। এছাড়া অন্য বিজয়ীদের মধ্যে মাসুদুজ্জামান ৭০ ভোট, ইয়াসির ফয়সাল ৬৮ ভোট, ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। তালিকায় বাকিদের মধ্যে আসিফ রাব্বানি ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট এবং ড. মাহবুব শামীম ৪১ ভোট পেয়ে নতুন পরিচালনা পর্ষদে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন। সেই সাথে সাকেফ আহমেদ সালামও এই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

তামিম ইকবালই বিসিবির সভাপতি নির্বাচিত

প্রকাশিত সময় : ১০:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬