বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বি-৫২ বোমারু বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস বলেন, “আজ এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে এক ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।”

তিনি জানান, নিহতরা সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দলের সদস্য ছিলেন।

ঘাঁটি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, প্রাথমিক তথ্য-উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে যে দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না।

নিহতদের স্বজনদের অবহিত করার কাজ চলছে এবং তা সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

কর্নেল হেইস বলেন, বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে একটি পরীক্ষামূলক মিশনে ছিল। উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।

দুর্ঘটনার পর এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে সব ধরনের উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিমানঘাঁটির রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জরুরি উদ্ধার ও তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন করতে দর্শনার্থীদের প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে একাধিক তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষ হতে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে, আর বিস্তারিত কারণ অনুসন্ধানের কাজ ছয় মাসেরও বেশি সময় ধরে চলতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অভিনেত্রীর আত্মহত্যা, মৃত্যুর আগে প্রেমিকের সঙ্গে স্ক্রীনশট ফাঁস

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

প্রকাশিত সময় : ১০:২৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬