রাষ্ট্রপতির নির্বাচনে জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪৯ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ এর ‘নির্বাচনি কর্তা’ এএমএম নাসির উদ্দিন।
অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক হলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















