রাজশাহীর পদ্মা নদীর চর থেকে একটি সিংগেল সুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে পদ্মার সোনাইকান্দি বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়- রাজশাহী ব্যাটার্লিয়নের (১ বিজিবি) একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু দুষ্কৃতিকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্রের চোরাচালান করবে। এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী সকল বিওপি হতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ বিভিন্ন স্থানে এ্যাম্বুস করে। দীর্ঘ সময় অপেক্ষার পর রাত ৩ টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সোনাইকান্দি বিওপি দায়িত্বপূর্ণ পদ্মা নদীর চর এলাকায় আভিযানিক দলটি দেখতে পায়- দুইজন চোরাকারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করছে।
তখন বিজিবি’র আভিযানিক দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে চোরাকারবারীদের নিকট থাকা একটি কাপড়ে মোড়ানো শপিং ব্যাগ ফেলে ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ঘটনাস্থলে তল্লাশী করে ১টি সিংগেল সুটার পিস্তল ও ১ রাউন্ড গুলি (মালিকবিহীন) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানায়

নিজস্ব প্রতিবেদক : 

























