বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ৪ মাদকসেবীর কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া ও সানন্দবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সংশ্লিষ্ট ধারায় তাদের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নয়াগ্রামের মো. রিপন (৩৫), টুককারচর গ্রামের ওয়াজ উদ্দিন মন্ডল (৫৫), পূর্ব মিয়াপাড়া গ্রামের মো. বাবু মিয়া (২৭) ও মিতালী বাজার এলাকার মো. আল রাব্বি (২৩)।

এর মধ্যে জুব্বাতের মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. রিপনের কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও এক পিস ইয়াবা জব্দ করা হয়। এঘটনায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সানন্দবাড়ী বাজারের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন পাকা সড়ক এলাকায় অভিযান চালিয়ে ওয়াজ উদ্দিন মন্ডল, বাবু মিয়া ও আল রাব্বিকে আটক করা হয়। এসময় ওয়াজ উদ্দিন মন্ডল ও বাবু মিয়াকে এক মাস করে এবং আল রাব্বিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসন জানায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক জব্দের পর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এসব সাজা দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনার সময় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামালপুরে ৪ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত সময় : ০৫:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬