রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, রাজশাহীতে খারিজ সহকারী সাসপেন্ড

জমি সংক্রান্ত নানা কাজে রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে যে কেউ গেলে তাকে নানা অজুহাত ও আইনের ফাঁদে ফেলে ঘুষ আদায় করে একটি চক্র। দিনশেষে নিজেদের মধ্যে সেই টাকা তারা ভাগ-বাটোয়ারা করে নেয়। এই চক্রের নেতৃত্ব দিতেন অফিসের খারিজ সহকারী ইমরুল কাশেম।
সম্প্রতি একটি খারিজ মামলায় এক ব্যক্তির নিকট থেকে ইমরুল কাশেমের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নজরে এলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসক স্বাক্ষরিত এক অফিস আদেশে ইমরুল কাশেমকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলেও জানা গেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেধার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক মানুষ হতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, রাজশাহীতে খারিজ সহকারী সাসপেন্ড

প্রকাশিত সময় : ০৫:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬