মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (৩০ আগস্ট, ২০২৬) গভীর রাতে লালপুর থানার মহারাজপুর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মহারাজপুর ঘোষপাড়া এলাকার মোঃ বিপ্লব সরকারের ছেলে তাসকিন আহম্মেদ সুইট (১৮) এবং একই এলাকার সাজদার রহমান আগার ছেলে মোঃ সেলিম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার এসআই মোঃ আব্দুল হাইয়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক দেড়টার সময় মহারাজপুর ঘোষপাড়া এলাকার আসামী তাসকিন আহম্মেদ সুইটের টিনশেড বসত ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আইডি হ্যাকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার সাথে সরাসরি জড়িত থাকা অবস্থায় এই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশের অভিযানিক দলটি।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা শফিকুল ইসলাম জানান গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে বিভিন্ন কৌশলে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ) /২১(২)/ ২২(২)/২৭ ধারায় একটি মামলা রুজু করে

(৩০ আগস্ট) বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

লালপুরে আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

প্রকাশিত সময় : ১০:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬