বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের তরুণ এক অভিনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাতে কলকাতার হরিদেবপুর থানা পুলিশ শ্যামসুন্দর সাহাকে গ্রেপ্তার করে।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা শ্যামসুন্দর সাহা। বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। অভিনয় করতে গিয়েই ভুক্তভোগী তরুণীর সঙ্গে পরিচয় ও যোগাযোগ। ধীরে ধীরে তাদের মাঝে ঘনিষ্ঠতা বাড়ে। প্রেম ও কাজের সুবাদে দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন তারা। সেই সময়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শ্যামসুন্দর তুলে রেখেছিলেন বলে অভিযোগ।
এসব অভিযোগের ভিত্তিতেই পুলিশ শ্যামসুন্দর সাহাকে গ্রেপ্তার করেছে। শ্যামসুন্দর ও ভুক্তভোগী তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে পুলিশের একটি সূত্র।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























