শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন অংশগ্রহণকারীরা। প্রতিবেদনটি লেখার সময়ও বিক্ষোভ চলমান ছিল।
এদিকে বিক্ষোভের কারণে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























