বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট দূর করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সংকট দূর করতে সরকার বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে। এসব কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১৪০ এমএমসিএফডি গ্যাস যুক্ত হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে সাতটি কূপের খননকাজ চলছে। এগুলোর কাজ শেষ হলে জাতীয় গ্রিডে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস যুক্ত হবে।

এ ছাড়া ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে মহেশখালীর কুতুবজোনে একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, পায়রা, মোংলা অথবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্য কোনো এলাকায় আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানির সক্ষমতা আরও ৬০০ এমএমসিএফডি বাড়ানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জ্বালানি সংকট দূর করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০৬:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬