বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ করতে দ্বিধা হয় কেন?

সময় গড়ালে অনেকেই ফিরে তাকান অতীতের দিকে। স্কুল-কলেজের বন্ধু, শৈশবের সঙ্গী কিংবা একসময় খুব কাছের মানুষ—হঠাৎ তাদের কথা মনে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন পুরনো বন্ধুদের খুঁজে পাওয়াও সহজ। তবু যোগাযোগের আগে অনেকের মনে দ্বিধা কাজ করে।
কেন এমন হয়? এই বিষয় নিয়ে সাইকোলজি টুডের এক প্রতিবেদনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

মনোবিজ্ঞানীদের মতে, পুরনো বন্ধুত্ব নতুন করে শুরু করার পেছনে একাধিক মানসিক কারণ থাকতে পারে।

তবে এতে যেমন আনন্দের সুযোগ আছে, তেমনি কিছু ঝুঁকিও রয়েছে।
কেন পুরনো বন্ধুর কথা মনে পড়ে?

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের ব্যস্ততা কিছুটা কমে আসে। তখন অতীতের মানুষ ও স্মৃতিগুলো নতুন করে মনে পড়তে পারে। অনেকেরই জানতে ইচ্ছা করে, একসময় গুরুত্বপূর্ণ সেই মানুষটি এখন কেমন আছেন।

পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগের প্রথম কারণ হতে পারে নিছক আগ্রহ ও আন্তরিকতা। একসময় যাকে ভালোবাসা বা বন্ধুত্বের জায়গা থেকে দেখেছেন, তিনি এখন কেমন আছেন—এটা জানার ইচ্ছা থেকেই যোগাযোগের চেষ্টা হতে পারে।

নিজের পুরনো সত্তাকে ফিরে পাওয়ার চেষ্টা

পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগের আরেকটি কারণ হতে পারে নিজের অতীতকে ফিরে দেখা।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবন, চেহারা, শারীরিক সক্ষমতা ও চিন্তাভাবনায় পরিবর্তন আসে। বর্তমানের অনেক মানুষ হয়তো তাকে শুধু মধ্যবয়সী বা বয়স্ক হিসেবেই চেনেন।

কিন্তু পুরনো বন্ধুরা জানেন তার তরুণ বয়সের গল্প।
তাদের সঙ্গে কথা বললে পুরনো স্মৃতি, স্বপ্ন ও জীবনের নানা ঘটনা আবার মনে পড়ে। এতে নিজের অতীতের সঙ্গে এক ধরনের সংযোগ তৈরি হয়। কখনো কখনো এই স্মৃতিচারণ বর্তমান জীবনেও নতুন উদ্দীপনা তৈরি করতে পারে।

নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা

মনোবিজ্ঞানী এরিক এরিকসনের তত্ত্ব অনুযায়ী, বয়স বাড়ার সঙ্গে মানুষ নিজের জীবন নিয়ে মূল্যায়ন করতে শুরু করে। জীবনে কী পেলেন, কী অর্জন করলেন, কোথায় ব্যর্থ হলেন—এসব প্রশ্ন সামনে আসে।

এই সময় পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ নিজের জীবনকে নতুন করে দেখার সুযোগ দিতে পারে। কারণ তারা একই সময় থেকে যাত্রা শুরু করেছিলেন। ফলে তাদের বর্তমান অবস্থার সঙ্গে নিজের জীবন, পেশা, সাফল্য ও সুখের তুলনা করা সহজ হয়।

তবে এই তুলনা সবসময় ইতিবাচক অনুভূতি তৈরি করবে, এমন নয়। কারো জীবন দেখে অনুপ্রেরণা আসতে পারে, আবার কারো ক্ষেত্রে আফসোস বা হতাশাও তৈরি হতে পারে।

পুরনো সম্পর্ক ফিরিয়ে আনার ঝুঁকিও আছে

পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। বিশেষ করে সম্পর্কের শেষটা যদি খারাপভাবে হয়ে থাকে, তাহলে আবার যোগাযোগ করা সবসময় সুখকর নাও হতে পারে।

পুরনো ভুলের জন্য ক্ষমা চাওয়া বা সম্পর্ক মেরামতের সুযোগ তৈরি হতে পারে। আবার পুরনো কষ্ট ও বিবাদও সামনে চলে আসতে পারে। এতে দুজনেরই মন খারাপ হওয়ার আশঙ্কা থাকে।

মানুষ বদলে যায়

বন্ধুত্ব ভালোভাবে শেষ হলেও বহু বছর পর আবার যোগাযোগ করলে নতুন ধরনের সমস্যা দেখা দিতে পারে। কারণ সময়ের সঙ্গে মানুষ বদলে যায়। যে বিষয়গুলো যৌবনে গুরুত্বপূর্ণ ছিল না, বয়স বাড়ার পর সেগুলোই বড় হয়ে উঠতে পারে।

একসময় খুব ঘনিষ্ঠ থাকা দুই বন্ধুর জীবনদর্শন, মূল্যবোধ বা মতামতও এখন সম্পূর্ণ ভিন্ন হতে পারে। ফলে পুরনো বন্ধুত্ব নতুন করে শুরু করতে গেলে বর্তমানের মানুষটিকে বোঝার চেষ্টা করা জরুরি।

বন্ধুর পরিস্থিতিও বুঝতে হবে

পুরনো কোনো বন্ধু যদি জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তার সঙ্গে যোগাযোগের সময় আরো সংবেদনশীল হওয়া দরকার।

নিজের জীবন বাইরে থেকে খুব সফল বা সুখী মনে হলেও পুরনো বন্ধুর কাছে সেই যোগাযোগ অহংকার, করুণা বা নিজের সাফল্য দেখানোর চেষ্টা বলে মনে হতে পারে। তাই যোগাযোগের আগে নিজের উদ্দেশ্য পরিষ্কার রাখা জরুরি।

কীভাবে পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ শুরু করবেন?

পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে শুরুতেই দীর্ঘ বার্তা না পাঠিয়ে সহজভাবে কথা শুরু করা ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইল খুঁজে পাওয়া গেলে ছোট একটি বার্তা পাঠানো যেতে পারে।

যেমন—‘অনেক দিন পর তোমার কথা মনে পড়ল। কেমন আছ?’ এমন স্বাভাবিক কথায় শুরু করা যায়। একসঙ্গে কাটানো কোনো পুরনো স্মৃতির কথাও উল্লেখ করতে পারেন। এতে কথোপকথন সহজ হতে পারে।

প্রথম বার্তাতেই পুরনো ঝামেলা, ব্যক্তিগত বিষয় বা সম্পর্কের হিসাব-নিকাশ নিয়ে আলোচনা না করাই ভালো। অন্য ব্যক্তি আগ্রহ দেখালে ধীরে ধীরে কথাবার্তা বাড়ানো যেতে পারে।

সরাসরি ফোন করার আগে বার্তা পাঠানোও ভালো উপায়। এতে অপর ব্যক্তি নিজের সুবিধামতো উত্তর দেওয়ার সুযোগ পান। দীর্ঘদিন পর দেখা করার পরিকল্পনা করলে প্রথমে ফোনে বা অনলাইনে কথা বলে পরিস্থিতি বোঝা যেতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনার জন্য চাপ না দেওয়া। যোগাযোগের জবাব না এলে সেটিও সম্মান করা উচিত।

তাহলে কি পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করা উচিত?

পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে। হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে আসতে পারে, পুরনো স্মৃতি নতুন করে জীবন্ত হতে পারে। তবে যোগাযোগের আগে নিজের উদ্দেশ্য ও প্রত্যাশা নিয়ে ভাবা ভালো।

কেন যোগাযোগ করতে চাইছেন, পুরনো সম্পর্কের কোনো অমীমাংসিত বিষয় আছে কি না এবং অপর ব্যক্তি এখন কী অবস্থায় আছেন—এসব বিবেচনা করে এগোনো উচিত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অতীতের মানুষটির সঙ্গে যোগাযোগ করার সময় অতীতের ছবির বদলে বর্তমানের মানুষটিকে বোঝার চেষ্টা করা। তাহলেই পুরনো বন্ধুত্ব নতুন করে সুন্দর হয়ে ওঠার সম্ভাবনা বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ করতে দ্বিধা হয় কেন?

প্রকাশিত সময় : ০৪:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬