ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম নামের এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। পথে শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কোট চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























