বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ায় জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করে বিতর্কে কাজলের বোন

বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জি। নারী-পুরুষ উভয়কে যেমন দায়ী করেছেন, তেমনই পরকীয়ায় জড়ানো নারীকে ‘খারাপ’ বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

কয়েক দিন আগে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন তানিশা। নারীবাদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার ভাবনা—যেসব নারী বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান, তারা নারীবাদী নন। বরং তারা নারীদের বিরুদ্ধেই অবস্থান নেন! কারণ অন্যের স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানো মানে সেই পুরুষের স্ত্রীকে অসম্মান করা।”

তানিশা মুখার্জি

তানিশা মুখার্জি

পরকীয়ায় জড়ানো নারীদের ‘খারাপ’ বলে মন্তব্য করেছেন তানিশা। তিনি বলেন, “এ ক্ষেত্রে পুরুষটিরও দোষ আছে, তার চরিত্রেও সমস্যা রয়েছে। আর যেসব নারী বিবাহিত পুরুষদের পেছনে ঘুরেন, তারা খারাপ! তাদের আমাদের সন্তানদের আদর্শ বা রোল মডেল হওয়া উচিত নয়!”

হ্যাশট্যাগে তানিশা লেখেন—“ফেমিনিস্ট’, ‘জেনজি’। আমি যা বলেছি, তা বলেছি!”

তানিশার এসব বক্তব্য নিয়ে কেউ কেউ সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আবার অনেকে তাকে পাল্টা আক্রমণ করেছেন। মধুবালা লেখেন, “গোবিন্দ ও আদিত্য চোপড়া বিবাহিত থাকার পরও রানী মুখার্জি তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলেন। আপনার ওই কাজিনও কিন্তু আদর্শ নন।”

তানিশা মুখার্জি

তানিশা মুখার্জি

আরেকজন লেখেন, “একদম ঠিক। লিঙ্গ-নির্বিশেষে যে-ই ইচ্ছাকৃতভাবে কারো সংসার ভেঙে দেয়, তার সমালোচনা করা উচিত। আমার পরামর্শ—বিবাহিত মানুষদের থেকে দূরে থাকুন। এত বিশাল জনসংখ্যার দেশে আমার বিশ্বাস, আমরা সবাই-ই কোনো না কোনো সিঙ্গেল বা অবিবাহিত ব্যক্তিকে সঙ্গী হিসেবে বেছে নিতে পারব।”

অন্যজন লিখেন, “অন্য একটি দৃষ্টিকোণ থেকে ভাবলে—অবিবাহিত নারীরা বিশ্বস্ত থাকার কোনো শপথ নেননি। কিন্তু বিবাহিত পুরুষরা তা নিয়েছেন। তাই অভিযোগটা বরং সেইসব বিবাহিত পুরুষদের নিয়ে শুরু করুন, যারা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। কারণ তারা তাদের স্ত্রী, সন্তান এবং পবিত্র বিবাহবন্ধন—সবকিছুরই অবমাননা করছেন।”

তানিশা মুখার্জি

তানিশা মুখার্জি

অভিনেত্রী শ্রীদেবীর প্রসঙ্গ টেনে তানিশার কাছে প্রশ্ন রেখেছেন একজন। তিনি লেখেন, “আপনার যুক্তি অনুযায়ী, বলিউডের অন্যতম বিখ্যাত ও ভক্তদের অত্যন্ত প্রিয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীজিকে কী বলবেন?”

তানিশার পরিবারের সদস্যদের টেনে মন্তব্য করায় একজন প্রতিবাদ জানিয়ে লেখেন, “প্রিয়, বলিউডে এমন মানুষের অভাব নেই। মানুষ আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে ঠিকই, কিন্তু আপনার পরিবারের সদস্যদের নাম টেনে আনছে। আমার মতে, কোনো ব্যক্তির কাজের জন্য আপনি দায়ী নন—সে আপনার পরিবারের সদস্য হোক বা না হোক। সর্বোপরি, আপনার মতামতই আমারও মতামত।”

তানিশা মুখার্জি

তানিশা মুখার্জি

বলিউডের বরেণ্য অভিনেত্রী তনুজার দুই কন্যা। তারা হলেন—কাজল মুখার্জি ও তানিশা মুখার্জি। বলিউডে পা রেখে দারুণ খ্যাতি কুড়িয়েছেন কাজল। পাশাপাশি সংসারীও হয়েছেন। তবে ৪৮ বছর বয়সি তানিশা মুখার্জি এখনো অবিবাহিত।

ভারতীয় অভিনেতা আরমান কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন তানিশা। এক বছর প্রেম করার পর আলাদা হয়ে যান তারা। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও সে সম্পর্কও টেকেনি।

বিভিন্ন রিয়েলিটি শোয়ে কাজ করে বিশেষ পরিচিতি লাভ করেন তানিশা মুখার্জি। ‘সরকার’, ‘নিল এন নিকি’ ও ‘কোড নেম আবদুল’ সিনেমায় অভিনয় করেছেন। বলিউড সিনেমায় কাজ করলেও খুব একটা সুবিধা করতে পারেননি।

তানিশা মুখার্জি

তানিশা মুখার্জি

আপাতত সিনেমায় নিয়মিত নন তিনি। তবে বিজ্ঞাপন ও বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করছেন তানিশা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ ইউ শঙ্কর’। এটি ২০২৪ সালে মুক্তি পায়। অজয় অনিরুদ্ধ নির্মিত ‘ভীর মুরারবাজি: দ্য ব্যাটল অব পুরন্দর’ সিনেমায় দেখা যাবে তাকে।

*এনডিটিভি অবলম্বনে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পরকীয়ায় জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করে বিতর্কে কাজলের বোন

প্রকাশিত সময় : ০৯:৩৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬