বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীকে রোগী ধরা দালাল চক্রের ৭ সদস্যের জেল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে প্রতারণার মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে অর্থ হাতিয়ে নেয়া দালাল চক্রের সাত সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান চালায় এসআরবি।

এসআরবি-৫ এর মেজর কবির বলেন, একটি চক্র হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে ডায়াগনস্টিক ও ক্লিনিককে নিয়ে বিভিন্ন টেস্টের নামে অর্থ হাতিয়ে নেয়া হয়। এরই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার বলেন, উত্তরাঞ্চলের পাশাপাশি দক্ষিণ অঞ্চলেরও অনেক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে আসা রোগীদেরকে ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছে একটি দালাল চক্র। এই চক্রের সাত জনকে নির্ধারিত দন্ডবিধি অনুসারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীকে রোগী ধরা দালাল চক্রের ৭ সদস্যের জেল

প্রকাশিত সময় : ০৩:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬