শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া উপায় ছিল না: ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া সে সময় ভারতের সামনে অন্য কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার দুপুরে বে অব বেঙ্গল কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক বিবেচনায় সে সময় ভারতের পক্ষ থেকে যা করার প্রয়োজন ছিল, তা করা হয়েছে।

হাইকমিশনারের ভাষ্য, শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে তখন পরিস্থিতি কী দাঁড়াত, তা বলা কঠিন।

তিনি আরও স্পষ্ট করে বলেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী কিংবা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের একটি সামরিক বিমানেই তিনি ভারতে পৌঁছান।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয় এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া চলমান রয়েছে। তাই এ বিষয়ে এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ মনে করিয়ে দেওয়ার দিন আজ

হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া উপায় ছিল না: ত্রিবেদী

প্রকাশিত সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬