রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা গর্ব করবে : হামিম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অফিশিয়াল ফেসবুক পেজের নিয়মিত কার্যক্রম ও দায়িত্বশীল ভূমিকা দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম।

তিনি মন্তব্য করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জনমুখী রাজনৈতিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি তারেক রহমান ভবিষ্যতের সরকারপ্রধানদের জন্যও রাজনীতির মানদণ্ডকে অনেক কঠিন করে তুলছেন।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন।

ফেসবুক পোস্টে হামিম লেখেন, আজকে PMO Bangladesh—প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজটি দেখে আসুন। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের সকল নাগরিক আমাদের এই প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করতে বাধ্য হবে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বহুল আলোচিত ঐতিহাসিক উক্তি—I will make politics difficult for the politicians’ (আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করব)—উল্লেখ করে ছাত্রদল নেতা আরও লেখেন, তারেক রহমান প্রতিদিন কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব-কর্তব্য পালন করেন আর মনে মনে মুচকি হেসে বলেন—I will make politics difficult not only for the politicians but also for the future Prime Ministers (আমি শুধু রাজনীতিবিদদের জন্যই রাজনীতি কঠিন করব না, ভবিষ্যতের প্রধানমন্ত্রীদের জন্যও তা কঠিন করে তুলব)।

হামিমের এই বিশ্লেষণে প্রধানমন্ত্রীর চলমান প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করা হয়। একই সঙ্গে জাতীয় নেতৃত্বে তারেক রহমান ভবিষ্যতের সরকার পরিচালনার ক্ষেত্রে একটি নতুন ও উচ্চ মানদণ্ড স্থাপন করছেন বলেও পোস্টে দাবি করা হয়। ফেসবুকে পোস্টটি দেওয়ার মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে প্রায় ১৭ শতাধিক প্রতিক্রিয়া ও ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা গর্ব করবে : হামিম

প্রকাশিত সময় : ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬