রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিবের তথ্যে বড় গরমিল

পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণ এবং দেশটির অভিনেত্রীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তবে পাকিস্তানের চলচ্চিত্র বাজার নিয়ে তার দেওয়া একটি পরিসংখ্যান নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শাকিবের দাবি, দেশটিতে বর্তমানে প্রায় ১ হাজার ২০০টি সচল সিনেমা হল রয়েছে। অথচ পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য বলছে, দেশটিতে সচল সিনেমা হলের সংখ্যা মাত্র ৪৮টি এবং সচল পর্দা রয়েছে ১১৫টি।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান শাকিব খান। তিনি বলেন, পাকিস্তানের চলচ্চিত্রশিল্প সম্পর্কে আগে তার ধারণা খুব একটা ইতিবাচক ছিল না। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, দেশটিতে প্রায় ১ হাজার ২০০টি সচল সিনেমা হল ও অনেক আধুনিক মাল্টিপ্লেক্স রয়েছে। সেখানে কোনো সিনেমা ব্যবসাসফল হলে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শাকিবের এই বক্তব্যের পাশাপাশি তার আসন্ন সিনেমা ‘মোহাব্বত’ নিয়েও আলোচনা চলছে। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে একজন পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে নায়িকার নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

পাকিস্তানে সচল পর্দা ১১৫টি, হল ৪৮টি

পাকিস্তানের চলচ্চিত্র বাজার নিয়ে শাকিবের দেওয়া তথ্যের সঙ্গে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানের বড় ধরনের পার্থক্য রয়েছে। ২০২৪ সালের ১০ এপ্রিল পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশটিতে তখন আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা ছিল।

এর প্রায় এক বছর পর, ২০২৫ সালের ১৮ মার্চ দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে দেশটির সিনেমা হলের আরও সংকটাপন্ন চিত্র উঠে আসে। প্রদর্শক নাদিম মান্দিভাল্লার দেওয়া নথির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। ৩৬টি সিনেমা হলের ৫৮টি পর্দা স্থায়ীভাবে এবং ৯টি পর্দা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে কার্যকর পর্দার সংখ্যা দাঁড়ায় ১১৫টিতে। এ পরিসংখ্যান অনুযায়ী, সচল সিনেমা হলের সংখ্যা ৪৮টি। ফলে শাকিবের বলা ১ হাজার ২০০টি সিনেমা হলের সঙ্গে প্রকাশিত তথ্যের বড় ধরনের অসংগতি দেখা যাচ্ছে।

হল সংকটের নেপথ্যে যেসব কারণ

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সারা বছর প্রদর্শনের জন্য পর্যাপ্ত সিনেমার অভাব, করোনার পর দর্শকদের সিনেমা দেখার অভ্যাসে পরিবর্তন এবং ভারতীয় সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা পাকিস্তানের সিনেমা হল বন্ধ হওয়ার অন্যতম কারণ।

২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সমিতি পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা দিলে পাকিস্তানও ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ করে দেয়। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হৃতিক রোশনের ‘কাবিল’ মুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের উত্তেজনার জেরে ভারতীয় সিনেমা প্রদর্শন আবারও বন্ধ হয়ে যায়।

এ ছাড়া ডনের প্রতিবেদনে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা, টিকিটের উচ্চমূল্য এবং বিনিয়োগের অভাবকেও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সংকটের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‘মোহাব্বত’ নিয়ে নতুন পরিকল্পনা

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর আবারও পরিচালক হিমেল আশরাফের সঙ্গে কাজ করতে যাচ্ছেন শাকিব খান। আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য ‘মোহাব্বত’ সিনেমায় শাকিবের বিপরীতে কয়েকজন পাকিস্তানি অভিনেত্রীর পাশাপাশি দুজন ভারতীয় অভিনেত্রীকেও বিবেচনায় রাখা হয়েছে বলে ডেইলি সানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বছরের মে মাসে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মিত হলে নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। তবে আন্তর্জাতিক চলচ্চিত্রবাজার নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নির্ভুল তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা জরুরি বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আনচেলত্তিকে ব্রাজিলিয়ান কিংবদন্তি, ‘ব্যাগ গুছিয়ে এবার বিদায় নিন’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিবের তথ্যে বড় গরমিল

প্রকাশিত সময় : ১২:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬