মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: নাসীরুদ্দীন

বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে তা জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না।’ শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই একসঙ্গে চলবে বলেও ঘোষণা দেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, একদিকে ভারতবিরোধী অবস্থানের কথা বলা হচ্ছে, অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।

গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্য ও নাগরিকদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে দলটিকে স্পষ্ট অবস্থান নিতে হবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের বিচারে কার্যকর উদ্যোগ নিতে হবে।

গত আট মাসে চাঁদাবাজি, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কেউ কেউ পুনর্বাসনের সুযোগ পেয়েছেন বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

ছবি: সংগৃহীত

সমাবেশ শেষে চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তিসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: নাসীরুদ্দীন

প্রকাশিত সময় : ১১:৪১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬