মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফেরা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রতিমন্ত্রী

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশে ফিরতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই আসতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে। মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে।’

আগুন সন্ত্রাসে আতঙ্কিত নয় মানুষ

হুমায়ুন কবির বলেন, আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত হচ্ছে না। বরং সন্ত্রাসীদের বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন। এ বিষয়ে বাংলাদেশের মানুষের অবস্থান বিদেশিদেরও জানানো হয়েছে।

তিনি বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বাংলাদেশের মানুষ জানে, কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আগুন সন্ত্রাসীদের ভয়ে কোনো পরিবহন বন্ধ রাখা যাবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের সঙ্গে সরকারের অবস্থান অত্যন্ত মজবুত। জনগণকে আস্থায় নিয়েই পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

তিনি বলেন, যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা মনে করছে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু উল্টো তারাই আতঙ্কিত হচ্ছে। গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়, এ ধরনের কর্মকাণ্ড দেখতে চায় না। জনগণই এখন তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার আরও কঠোর হবে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।

কূটনীতিকদের ব্রিফিং

কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রায় নয় মাস হয়েছে। সরকারের বিভিন্ন নীতি ও দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিদেশি বন্ধুদের অবহিত করতেই এ আয়োজন করা হয়েছে। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী এবং নিজেদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত রাখতে চায়।

ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার প্রায় ৬০টি মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। ভারত থেকে দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ব্যবস্থাও করতে বলেছেন তিনি।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেখ হাসিনার ফেরা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত সময় : ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬